প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান ৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫৩
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ৪০ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, থানা পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামিসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864