প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল:পুলিশ লাইন্সে-প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক ||
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর জেরে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন কমলেশ দাস। পরে তিনি খামের ভেতর থেকে বেশ কয়েকটি নোট বের করে দ্রুত গণনা করেন এবং নিজের মানিব্যাগে সংরক্ষণ করেন। এ সময় তাঁকে অর্থদাতার সঙ্গে হাসিমুখে কথোপকথন করতেও দেখা যায়।ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজের পরিচালনাকারী। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তির পরিচয় স্পষ্ট নয় এবং উভয়ের কথোপকথনের শব্দও বন্ধ রাখা হয়েছে। ফলে অর্থ গ্রহণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে কমলেশ দাস দাবি করেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে তা তাঁর জানা নেই। তিনি বলেন, অনেক সময় বিভিন্ন ভাতা বা রেশন সংক্রান্ত অর্থও এভাবে দেওয়া হয়ে থাকে।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864