প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
পুলিশ আসতেই খিচুড়ি ফেলে দৌড়, নড়িয়ায় আটক ২ ছাত্রলীগ কর্মী
আবু আলম (রাকিব) শরীয়তপুর প্রতিনিধি: ||
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খিচুড়ি আয়োজনের নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েতের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নড়িয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খিচুড়ি আয়োজনের কথা বলে ওই এলাকায় একত্রিত হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ পৌঁছানোর খবর পেয়ে সেখানে উপস্থিত অধিকাংশ নেতাকর্মী রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালিয়ে যান।এ সময় ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানা গেছে।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আবু আলম (রাকিব)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864