প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু
মোঃ রাহিজুল ইসলাম ০১৬১৩০১০২৬৯ ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত আব্দুর রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের সোনাহাট উপশাখার একজন সক্রিয় কর্মী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে আম পাড়তে যান রশিদ। এ সময় বাঁশ দিয়ে গাছে আঘাত করার একপর্যায়ে বাঁশটি ছিটকে পাশের পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “আব্দুর রশিদ অত্যন্ত মেধাবী ছাত্র ও সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, বিষয়টি তার জানা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864