প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
রামগঞ্জ শিক্ষার্থী মেহেদী হত্যা মামলায় দুই আসামী গ্রেফতার।
মোঃ নূর নবী (রামগঞ্জ)প্রতিনিধি, ||
লক্ষ্মীপুরে রামগঞ্জে আলোচিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২২জুন) রামগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এই দুই আসামীকে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ।আটককৃতরা হলেন,ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মোঃশরীফুল ইসলাম(৪৮)তিনি মৃত গোলাম কিবরিয়ার ছেলে।তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ইসলামবাগ গ্রামে।অপর আসামী মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি(১৯)তিনি মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে।তার বাড়ি রামগঞ্জ উপজেলা(১০নং) ভাটরা ইউনিয়নের মজুমদার বাড়ি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864