প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
হরিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার–বীজ বিতরণ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ||
হরিপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের,এমপি প্রতিনিধি মাসুদ রানা, সহ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উন্নতমানের ৫কেজি ধান বীজ ও ১০ কেজি ডেপ সার ১০ কেজি পটাস সার বিতরণের মাধ্যমে কৃষকরা অধিক ফলন উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864