প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
মোঃ সুজন আহম্মেদ, ক্রাইম রিপোর্টার : ||
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কুমড়াডাঙ্গা এলাকায় মাদক সেবনের দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত ১১টার দিকে কুমড়াডাঙ্গা এলাকায় স্থানীয় গ্রামবাসী মাদক সেবনের সময় তিনজনকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচার শেষে তাদের দণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. গোলাম রসুল (২২), পিতা: মৃত ফজলুল হক, গ্রাম: পার-ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া, পাবনা।মো. কিতাবুল ইসলাম (৪০), পিতা: আবু বক্কর সিদ্দিক, গ্রাম: সজনাই, চাটমোহর, পাবনা।মো. নয়ন (২৭), পিতা: আব্বাস প্রামাণিক, গ্রাম: খেতাভাগা, ফরিদপুর, পাবনা।ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864