প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল।
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : ||
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মাদারীপুর জেলার রাজৈর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধা ৬ টায় রাজৈর থানার মোড় উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি আরিফুজ্জামান বেগ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা মাহমুদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য বাচ্চু শেখ ও নাজমুল শেখ সহ অন্যান্যরা। দোয়া মাহফিল পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা ইমাম হোসেন। পরিশেষে সকল রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864