প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
মহাপরিকল্পনা প্রণয়নে রামগঞ্জ পৌরসভার দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত
মোঃনূর নবী সোহেল রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ||
Ramgonj news Lakshmipur লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা সম্মেলন কক্ষে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব শাহাদত হোসেন সেলিম। এ সময় মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। বক্তারা পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান। তিনি বলেন, নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, বাস্তবসম্মত ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় সঞ্চালনা করেন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল। সভা শেষে সংসদ সদস্য শাহাদত হোসেন সেলিম রামগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌর পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,সহ ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864