প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান
ক্রাইম রিপোর্টার মোঃ সুজন আহমেদ: ||
চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভা।রোববার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জনাব মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন।এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864