প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় বিষাক্ত গ্যাস প্রয়োগ করে দুই শতাধিক মুরগী হত্যা
||
কলাপাড়া প্রতিনিধি ।। নিরীহ প্রানীর সাথে এ কেমন শত্রুতা।বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে দুই শতাধিক দেশি মুরগী। রবিবারভোর রাতে কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় শিক্ষকের বাড়িতে এ ঘটনাটিঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। অবলা প্রানী গুলোর সাথেদুস্কৃতকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্যদুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহকরে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর প্রায় ৬০০ থেকে ৭০০গ্রাম ওজন হয়েছিল। রবিবার রাত তিনটার সময় ঘুমাতে যাওয়ার আগেও বেচে ছিলমুরগীগুলো। সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সবমুরগীগুলো মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছেবলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগীপরিবার।খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারীপ্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলেমুরগীগুলো মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864