প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
‎বেনাপোল আইসিপিতে বিজিবির অভিযান, ৪৬ বোতল বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক
সেলিম রেজা তাজ ||
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864