প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্পে কমেছে যানজট ও অপরাধ: ডিআইজি ইমতিয়াজ।
মোঃ সাজন ||
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে যানজট, চুরি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন ঢাকা হেডকোয়ার্টার্স হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ ইমতিয়াজ আহমেদ।সোমবার বিকেলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ক্যাম্প স্থাপনের ফলে অলিপুর এলাকায় যানজট, চুরি ও ছিনতাই অনেকাংশে কমে এসেছে। তিনি আরও জানান, অলিপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।তিনি উল্লেখ করেন, এই ক্যাম্প চালুর ফলে শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অলিপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা ও যান চলাচলে স্বস্তি ফিরে আসায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো