প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জ ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা মাঠে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে দুই জনের কারাদণ্ড
লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি মোঃ নূর নবী সোহেল ||
রামগঞ্জ উপজেলা ভাটরা ইউনিয়নের নান্দয়ারা মাঠে আজ মঙ্গলবার বিকেলে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় মেঘনা ব্রিকফিল্ডের ম্যানেজার ও কেরানীর নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধ এবং গ্রামীণ সরু রাস্তায় মাটি পরিবহনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মাহামুদুল হাসান ও মিজানুর রহমান নামের ০২ (দুই) ব্যক্তির প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন, ২০২৩) এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো