প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ওমরাহযাত্রীর গচ্ছিত স্বর্ণ চুরি, ১১ লাখ টাকার গহনা উদ্ধার গ্রেপ্তার নারী
আবু আলম (রাকিব) ||
ওমরাহযাত্রীর গচ্ছিত স্বর্ণ চুরি, ১১ লাখ টাকার গহনা উদ্ধার; গ্রেপ্তার নারীশরীয়তপুরের ডামুড্যায় ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে যাওয়া এক নারীর গচ্ছিত স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৫ ভরি ৩ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ডামুড্যা থানা-পুলিশ অভিযান চালিয়ে ফরজানা আক্তার লাইজু (২২) নামের ওই নারীকে গ্রেপ্তার করে। তিনি ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর শিধলকুড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সোহরাব সরদার।পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার বাদী সেলিনা বেগম (৫০)। তাঁর প্রতিবেশী ফুকু মুকুলা খাতুন (৪০) ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আগে ৫ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার তাঁর কাছে গচ্ছিত রাখেন। এ ছাড়া সেলিনা বেগমের নিজেরও ২ ভরি স্বর্ণালংকার ছিল। সব গহনা তাঁর বসতঘরের একটি টিনের বাক্সে কাপড়ের নিচে রাখা ছিল।গত ২৫ অক্টোবর সকাল ৯টার দিকে ঘর পরিষ্কার করতে গিয়ে সেলিনা বেগম দেখতে পান, বাক্সের ভেতরে থাকা কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে বাক্স খুলে স্বর্ণালংকার না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। তাঁর ধারণা, ২৪ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৫ অক্টোবর সকাল ৯টার মধ্যে কোনো একসময় ঘরের সুকেসের নিচের ড্রয়ার থেকে স্বর্ণালংকারগুলো চুরি করা হয়েছে।এ ঘটনায় তিনি ডামুড্যা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে ফরজানা আক্তার লাইজুকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডামুড্যা থানাধীন শিধলকুড়া এলাকায় তাঁর বাবার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশের তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ৫ ভরি ৩ আনা, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864