প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ প্রশাসনিক এলাকা হলদিয়া ইউনিয়নের সর্বশেষ নির্বাচিত
আরিফ বিশ্বাস ||
জ্যেষ্ঠ প্রতিবেদক |দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ প্রশাসনিক এলাকা হলদিয়া ইউনিয়নের সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মিন্টু মল্লিক, তিনি সর্বশেষ নির্বাচনে বরিশাল বিভাগ থেকে ভোট প্রাপ্তিতে দেশে রেকর্ড অর্জন করেন, বরিশালের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে স্মরণীয় ভোট-ব্যাবধান সৃষ্টি করেন।তিনি তার রাজনৈতিক জীবনে একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন এবং বারবারই নিজের জনপ্রিয়তা ও সামর্থ্যের প্রমান দিয়েছেন। ব্যাপক জনসম্পৃক্তা, গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জনগণের উচ্ছ্বাস, গনজোয়ার এবং আবেগে তার সেসকল ভোটযুদ্ধ স্মরণীয় হয়ে আছে।তবে তার এই জনপ্রিয়তার ধারাবাহিক রক্ষা এবং একক গ্রহনযোগ্যতা তৈরি হওয়ার পিছনে রয়েছে একটি জীবনের কঠিন পরিহাস, এ পথে মিন্টু মল্লিকের রাজনৈতিক যাত্রা যেমন সততা এবং সাফল্যের ফুলেল শামিয়ানায় মোড়ানো, ঠিক তেমনই তার ব্যাক্তিজীবন দিয়েছে কঠিন মাশুল, জীবনের প্রতিটি মুহূর্তে মোকাবিলা করতে হয়েছে নানান চড়াই-উৎরাই, যৌবনের সৌনালী সময়গুলোতে করেছেন হাজারো ত্যাগ, তবুও নামের সাথে লাগতে দেন নি কোনো বিতর্ক।দৃঢ়চেতা মানসিকতা তার অন্যতম বৈশিষ্ট্য, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে, আর এই বিপ্লবী চেতনা তাকে কখনই জনগণের কাতার থেকে বিচ্যুত হতে দেয় নি, তিনি সবসময় স্রোতের বিপরীতে রাজনীতি করেছেন এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। জনগণের যেকোনো অধিকার আদায়ের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা দাবি-দাওয়া আদায়ে সর্বদা তাকে দেখা গিয়েছে নেতৃত্ব দিতে।এসব করতে গিয়ে অসংখ্যবার জেল জুলুম, হামলা - মামলার মুখোমুখি হতে হয়েছে, যদিও জনগণও বরাবরই তাদের প্রিয় নেতাকে সঙ্গ দিয়েছে, ঠিক যেমনিভাবে তাদের নেতা তাদের সকল প্রয়োজনে ঝাপিয়ে পড়ে তাদের জন্য। আর এতেই চেয়ারম্যান মিন্টু মল্লিক খুজে নিয়েছেন জীবনের তৃপ্তি, আর এই তৃপ্তিই তাকে সর্বদা রাজনীতি থেকে সকল চাওয়া - পাওয়ার উর্ধ্বে রেখেছে।তাকে নিয়ে ষড়যন্ত্রও কম হয় নি, কারাগারে আমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন ও হত্যাচেষ্টা তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছিল কিন্তু নিজের স্বভাবসুলভ সংগ্রামী মনোভাব এবং গণমানুষের দোয়ায় তিনি ফিরে এসেছেন প্রিয় হলদিয়াবাসীর মাঝে, উল্টো ষড়যন্ত্রকারীদের অবাঞ্ছিত করেছে হলদিয়াসহ পুরো আমতলী উপজেলার জনগণ।এই জনপদের রাজনীতিতে আপাদমস্তক একজন ভদ্রলোক, বিনয়ী জনপ্রতিনিধি আসাদুজ্জামান মিন্টু মল্লিক তার গ্রহনযোগ্য এবং জনপ্রিয়তায় 'ভোটের রাজা' হিসেবে জনমনে স্থান করে আছেন, যেকোনো রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলার করার জনসমর্থনই তাকে এই রাজনৈতিক প্রাসঙ্গিকতা এনে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864