প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ফকিরহাটে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাগেরহাট প্রতিনিধি বিপ্লব মল্লিকঃ ||
ফকিরহাটে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১বাগেরহাটের ফকিরহাটে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে অভিযানিক দল।গ্রেপ্তার তারেক হোসেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. শাহ আলমের ছেলে।এ ঘটনায় খুলনা এসআরবির ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলাটির নম্বর ০৫।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাঁকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864