প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
||
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে মো. আলম (৪০) নামে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই (এলএমএস) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ১৬২ নম্বর শেডে অবস্থানরত মো. আলমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানানো হয়েছে।গ্রেপ্তার মো. আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২২ সালের ৫ মে দায়ের করা ১১ নম্বর মামলায় জিআর ৪০৪/২২ (টি) নম্বরের ওয়ারেন্ট রয়েছে। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় দায়ের করা হয়েছিল।পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864