প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
||
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটকসাদ্দাম হোসেন সাজ্জাদ :কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক আনোয়ার ইসলাম (২০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হকের ছেলে।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় চালকের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। পরে সিএনজিটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864