প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
মোংলা থেকে দূরপাল্লার বাস বন্ধ, বিপাকে কয়েকশো যাত্রী
বিপ্লব মল্লিকঃ ||
মোংলা থেকে দূরপাল্লার বাস বন্ধ, বিপাকে কয়েকশো যাত্রীবিপ্লব মল্লিকঃসড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে মোংলা–ঢাকা–চট্টগ্রাম রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন সংশ্লিষ্টরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা; তবে খুলনাসহ স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মোংলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকালে ও বিকেলে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে শুধু আরমান (পর্যটক) পরিবহন ছেড়ে গেলেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে এই রুটে অন্যান্য বাস চলাচল স্থগিত করা হয়।মোংলা বাসস্ট্যান্ডের পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা বাস ছাড়েননি; পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত বাস চলাচল করবে।হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।মোংলা থেকে প্রতিদিন নিউ বলেশ্বর, রয়েল, ইভান, জি এস, বি এম লাইন, আরমান (পর্যটক), কমফোর্ট লাইন ও দিগন্তসহ বিভিন্ন পরিবহনের বাস ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864