প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি
||
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবিনিজস্ব প্রতিবেদক | ঢাকাসেনাবাহিনীতে ওয়েটার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আতিকুল হোসাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী সংবাদকর্মী মোঃ ইব্রাহিম হাওলাদার দাবি করেছেন, ওই ব্যক্তি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাসদস্য পরিচয় দিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, একটি অনলাইন গ্রুপের মাধ্যমে আতিকুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই ব্যক্তি জানান, সেনাবাহিনীতে লোক নিয়োগ চলছে এবং তিনি একজনকে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করতে পারবেন। চাকরির প্রাথমিক প্রক্রিয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫ হাজার ১৪০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইব্রাহিম হাওলাদার।অভিযোগকারী আরও জানান, পরবর্তী সময়ে তিনি ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান এবং তিনি কোন কর্মকর্তার অধীনে কর্মরত, তা জানতে চান। কিন্তু তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি জাতীয় পরিচয়পত্র চাওয়া হলেও সেটি সরবরাহ করেননি। বরং একটি ছবি পাঠিয়েছেন, যা দেখে তাঁর পরিচয় সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান অভিযোগকারী।ইব্রাহিম হাওলাদারের অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার আজ-কাল করে সময় দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। চাকরির বিষয়েও কোনো নির্ভরযোগ্য নিশ্চয়তা দেওয়া হয়নি। পরবর্তী সময়ে চাকরি নিশ্চিত হলে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও তিনি দাবি করেন।অভিযোগকারী বলেন, “আমি জানতে চাই, তিনি আসলেই সেনাবাহিনীর সদস্য কি না। চাকরির নামে টাকা নেওয়ার বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সেনাবাহ�
সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ইম্পেরিয়াল আইরিশ কিংডম লেভেল-০২, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
ইমেইল: info@dailytarunalo.com | ওয়েব: www.dailytarunalo.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864