রূপগঞ্জ পূর্বাচল ৩০ নং সেক্টরের পাশে কামতা ও রাথুরা মৌজায় মেগা বিল্ডার্স কোম্পানি জমি ক্রয় নাকরে অবৈধ সাইনবোর্ড বসানোর শিরোনামে রূপগঞ্জ বার্তা. কম অনলাইন পত্রিকায় ৯ জুন ২০২৬ সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো হয়েছে।তাতে বলা হয়েছে পূর্বাচল ৩০ নং সেক্টরের পাশে কামতা ও রাথুরা মৌজায় জমি ক্রয় না করেই জোরপূর্বক কৃষকের জমিতে ও রাজউকের সরকারি সম্পত্তির উপর অবৈধ ভাবে মেগা বিল্ডার্সের সাইনবোর্ড বসানো হয়েছে এবং জামাল মোল্লা গং কোম্পানির সাইনবোর্ড পাহারা দিয়ে মাসিক মাসোহারা বাবদ ৪০ লক্ষ টাকা দেওয়া হয়।প্রকাশিত সংবাদটি মিথ্যা ভুয়া বানোয়াট সাজানো উল্লেখ করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেগা বিল্ডার্সের এমডি মুরাদ ইকবাল চৌধুরী।মেগা বিল্ডার্সের এমডি মুরাদ ইকবাল চৌধুরী বলেন দাউদ পুর ইউনিয়নের আবুল হোসেন,বাবুল মিয়া ও রুহুল আমিন দাউদ পুর ইউনিয়নের ৩০ নং সেক্টরের পাশে কামতা ও রাথুরা মৌজায় উল্লেখিত তিনজন জমি ক্রয় করে দিবে বলে আমার কাছ থেকে তারা প্রায় দুই কোটি টাকা নিয়েছে।মেগা বিল্ডার্সের এমডি মুরাদ ইকবাল চৌধুরী আরো বলেন এক পর্যায়ে সেই দুই কোটি টাকা মূল্যের জমি তারা আমাকে ক্রয় করে দিতে পারবে না বলে অস্বীকৃতি জানায়।তারা জমি ক্রয় করে দিতে অস্বীকৃতি জানালে আমার টাকা ফেরত দেওয়ার কথা বলি। তার পর তারা ঈর্ষান্বিত হয়ে আমার কোম্পানির মান সম্মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে,ষড়যন্ত্র করে কোম্পানির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করিয়াছে। মিথ্যা বানোয়াট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেগা বিল্ডার্সের এমডি মুরাদ ইকবাল চৌধুরী।