দৈনিক তরুন আলো
Category Ads 1

আইন আদালত

Category Ads 2

‎বেনাপোল সীমান্তে ১০ লক্ষ টাকার মাদকদ্রব্য ও অবৈধ মালামাল আটক

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।‎রবিবার (৭ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ০৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ০২ প্যাকেট সনপাপড়ী, ২৪টি খাদ্যসামগ্রী, ২৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৩৬,১২০/-(নয় লক্ষ ছত্রিশ হাজার একশত বিশ) টাকা। ‎ ‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। ‎

‎বেনাপোল সীমান্তে ১০ লক্ষ টাকার মাদকদ্রব্য ও অবৈধ মালামাল আটক
Category Ads 3
Category Ads 8