দৈনিক তরুন আলো

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রংপুর নেওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তছিরন বেগম অত্যন্ত পরিশ্রমী ও সংগ্রামী নারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানবিক সংকটে পড়েছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রংপুর নেওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তছিরন বেগম অত্যন্ত পরিশ্রমী ও সংগ্রামী নারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানবিক সংকটে পড়েছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864