দৈনিক তরুন আলো

লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবল, প্রাণ হারালেন নিলুফা বেগম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের দংশনে নিলুফা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর তাকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চর-নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম ওই গ্রামের সাত্তার দেওয়ানের স্ত্রী।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পেছনের লেবু বাগানে লেবু পাড়তে যান নিলুফা বেগম। এ সময় বাগানের ভেতর থেকে বেরিয়ে আসা একটি বিষধর সাপ তার ডান পায়ের হাঁটুর নিচে দংশন করে। সাপের কামড়ে তিনি চিৎকার করে উঠলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় শাকিল হোসেন বলেন, “লেবু আনতে গিয়ে সাপের কামড়ে নিলুফা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ইদানীং এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। তাই যেকোনো কাজে বাইরে গেলে সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত।”

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাসির উদ্দিন বলেন, “সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। সাপের দংশনের পর রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব। ভুল বিশ্বাস, ওঝা বা কবিরাজের চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে আনার জন্য সবাইকে অনুরোধ করছি।”

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, “সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

শুক্রবার, ২৬ জুন ২০২৬

লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবল, প্রাণ হারালেন নিলুফা বেগম

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864