ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন। তবে সম্প্রতি তাদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তারা অবিলম্বে অভিযুক্তদের পুনর্বহাল প্রক্রিয়া বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
##
মোঃ রাহিজুল ইসলাম
০১৬১০১০২৬৯
০৬ ০৪.২০২৬

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন