রৌমারীতে রিপন শাহা'র বাড়ি থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার এবং অবৈধ ভাবে তেল মজুদ করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাফিউর রহমান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রৌমারী এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার রৌমারী বাজারের রিপন শাহার বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে তার বসতঘরে তল্লাশি করে ৩ টি জারকিন ও ২ টি বোতল মিলে মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করেন। তিনি রিপন শাহা এর ছেলে হিরা সাহা কে জিজ্ঞাসাবাদ করিলে সে উক্ত তেল বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করেন। ফলে ভ্রাম্যমাণ আদালতের দোষী সাব্যস্ত হওয়ায় হিরা সাহা (৩৩), পিতা - মৃত রিপন শাহা, সাং রৌমারী বাজার, থানা - রৌমারী, জেলা - কুড়িগ্রাম কে ১০০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ (এক মাস) বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রদান করেন। পরে উক্ত অর্থদণ্ড পরিশোধ করে সাজা হতে মুক্ত হয়।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন