কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ফুলবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সোহেল মিয়াকে তার নিজ শোবার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেপ্তার সোহেল মিয়া চর ফুলবাড়ী গ্রামের শাহা আলমের ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবী। তার নেতৃত্বে পরিচালিত টহল দল অভিযান সফলভাবে সম্পন্ন করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন