আমতলীতে পৌষের ব্রি ধান চাষে বাম্পার ফলনের আশা, গত বছরের চেয়ে বেশি উৎপাদনের স্বপ্ন কৃষকদেরআমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় পৌষ মৌসুমে ব্রি ধান চাষে বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও জমিতে ধানের ভালো অবস্থা দেখে চলতি মৌসুমে গত বছরের তুলনায় বেশি ফলন পাওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা।কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের প্রকোপ কম থাকলে এ বছর ধানের উৎপাদন ভালো হবে। এতে কৃষকদের মুখে হাসি ফুটবে এবং এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।স্থানীয় কৃষকরা জানান, ধানের ভালো ফলন পাওয়ার আশায় তারা নিয়মিত জমির পরিচর্যা করছেন। সঠিক সময়ে সার, পানি ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে কাজ করছেন তারা।কৃষকদের আশা, ভালো ফলন হলে উৎপাদিত ধান পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন তারা।তবে কৃষকদের প্রত্যাশিত ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন স্থানীয় চাষিরা।মো. আরিফ বিশ্বাস আমতলী উপজেলা প্রতিনিধি।