শেখ মোঃ আবুল কাশেম
বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধি :
সাহিত্য ও প্রকাশনা সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সিলেটে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।সিলেটের ইতিহাসের প্রবাদ পুরুষ, বিশিষ্ট ইতিহাসবিদ ড. মমিনুল হক স্মরণে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন
বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট কবি, সাহিত্যিক, গীতিকার, লেখক ও প্রকাশক কবি আজিজ ইবনে গণি।
গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ২টা ৩০ মিনিটে সিলেটে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা সাহিত্য ও প্রকাশনা সংগঠক হিসেবে তাঁর দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে মর্যাদাপূর্ণ ড. মমিনুল হক অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আশরাফুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মাসুদুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ এমদাদুল হক, ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সেলিম আহমদ সহ সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কবি আজিজ ইবনে গণি দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের বিকাশে কাজ করে যাচ্ছেন। তাঁর কলমে উঠে এসেছে মাটি ও মানুষের কথা। একজন প্রকাশক ও সংগঠক হিসেবে নতুন লেখক সৃষ্টি এবং বইকে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এই অর্জন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় কবি আজিজ ইবনে গণি বলেন, এই সম্মান আমার একার নয়, এটি আমার প্রাণের বিয়ানীবাজারের সকল মানুষের।
তাঁর এই অর্জনে বিয়ানীবাজারসহ সিলেটের সাহিত্যাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন