পটুয়াখালীর গলাচিপায় নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব, বিভক্ত হচ্ছে গোলখালী ইউনিয়নপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘১৩ নম্বর নলুয়াবাগী’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে।এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদসমূহকে বিভক্তকরণের নীতিমালা, ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুসরণ করার কথা বলা হয়েছে।