দৈনিক তরুন আলো

চিতলমারীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বাগেরহাটের চিতলমারীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ "অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে চিতলমারী উপজেলার ক্যাফে আবদুল্লাতে খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আল আমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালগঞ্জ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজে এরিয়া সেলস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, AISP সজল চক্রবর্তী।প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজন আমার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামারীদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে পরামর্শ প্রদান করা হয়।প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দেরকে পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণে উপস্থিত সকল খামারীগন অত্যন্ত আগ্রহের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

চিতলমারীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত।