দৈনিক তরুন আলো

নড়াইলের কালিয়া উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে কালিয়া উপজেলার বাঐ সোনা ইউনিয়নের যুগানিয়াতে গাভী পালন ও লাভজন খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩০ জন খামারীকে প্রশিক্ষণ দেয়া হয়।উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডাঃতীর্থ সরকার, প্রাণিসম্পদ অফিস, কালিয়া, লড়াই। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, গোপালগঞ্জ।  AISP তাপস কুমার বিশ্বাস এবং মিলন রায়, বাঐসোনা।প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি রোগ প্রতিরো এবং লাভজন খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধি করার কার্যকর কৌশল নিয়ে পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এতে উপস্থিত সকল খামারী খুবই খুশি হন এবং ব্রাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।

নড়াইলের কালিয়া উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।