রায়গঞ্জ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার "রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়" এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ২০২৬ সালের এসএসসি জেনারেল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের সহযোগিতায় ও বিদ্যালয় কর্তৃকপক্ষের আয়োজনে শুরু হয় এ অনুষ্ঠান।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুজ্জামান সরকার (রোম বাদশা) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়গঞ্জ পৌর বিএনপি, রাশেদুল হাসান মিরন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আঃ বাতেনসহ সকল শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
সভাপতি রোম বাদশা শিক্ষার্থীদের ভবিষ্যতে মঙ্গল কামনা করেন এবং লেখা পড়ার প্রতি মনোযোগী হয়ে ভালো ভাবে পরিক্ষায় অংশগ্রহণ করায় আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদায়ী শিক্ষার্থী। বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরে এবং সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন