দৈনিক তরুন আলো

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

 সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

করেন৷মন্ত্রী বলেন, আমরা বড় মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না, এটা সত্যাগ্রহ, সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত৷ আমরা এটি সবাই পালন করি৷

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, মুসলমান ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি

০১৭৪০৮৬১০৮০

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৮ জুন ২০২৬

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

 সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

করেন৷মন্ত্রী বলেন, আমরা বড় মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না, এটা সত্যাগ্রহ, সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত৷ আমরা এটি সবাই পালন করি৷

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, মুসলমান ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি

০১৭৪০৮৬১০৮০

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864