শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মিরাজ ছিদ্দিকী, ডামুড্যা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মানসুরুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরহাদ হোসেন, আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, গবেষণাধর্মী কাজ এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা তুলে ধরেন। এসব প্রকল্পের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, দৈনন্দিন সমস্যার উদ্ভাবনী সমাধান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারভিত্তিক বিভিন্ন ধারণা স্থান পায়।আয়োজকরা জানান, বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন