দৈনিক তরুন আলো

‎বেনাপোলে শার্শায় উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎

‎সংগঠনের সভাপতি আজিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী,সেলিম রেজা তাজ।

‎

‎বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎বেনাপোলে শার্শায় উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎

‎সংগঠনের সভাপতি আজিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী,সেলিম রেজা তাজ।

‎

‎বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864