শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর মালগাঁও মোল্লাকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে বসতবাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা নির্মাণের জন্য বাঁশের খুঁটি স্থাপন করার সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাদী জায়েদা আক্তার।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার স্বামী আবু তাহের বেপারীকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে জায়েদা আক্তারও হামলার শিকার হন। এ ছাড়া তাদের সঙ্গে থাকা স্বজন নাজমুল হোসেনও আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ডামুড্যা থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আবু তাহেরকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, উভয় পক্ষ সম্মত হলে স্থানীয়ভাবে মুরব্বিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন