লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা-এর দহগ্রাম ইউনিয়ন এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে এডিপির আওতায় ইউনিয়ন পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের জন্য প্রায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬টি নলকূপ স্থাপনের কথা থাকলেও বাস্তবে ৫টি নলকূপ স্থাপন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া প্রতিটি নলকূপ ১০০ ফুট গভীর করার কথা থাকলেও বাস্তবে কোনোটি ৩৫ ফুট এবং কোনোটি ৭০ ফুট পর্যন্ত করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নলকূপে প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তব কাজ ও ব্যয়ের মধ্যে অসঙ্গতি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. মইনুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর পাটগ্রাম উপজেলা সহকারী প্রকৌশলী মনিক মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
স্থানীয়দের দাবি, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন