সরকারি কর্মসূচির পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করলেন হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। নিজেদের মাত্র এক দিনের বেতনের টাকায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অব্যবহৃত ও পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন তারা। তাদের এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন পুরো এলাকায় প্রশংসায় ভাসছে।
মঙ্গলবার ০৭ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের 15-20তম গ্রেডের কর্মচারীদের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে নিম, লেবু, পেয়ারা, মেহেদি, লাল গোলাপ ও লাল জবাসহ নানা পদের গাছ।
উপজেলা প্রশাসনের কর্মচারী জনাব মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই গাছ লাগানোর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কর্মচারী সর্বজনাব মো: সোহেল রানা, মো: রবিউল ইসলাম ও সুদেব পালসহ 20তম গ্রেডের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর গভীর সন্তোষ প্রকাশ করে বলেন,
উপজেলা প্রশাসনের কর্মচারীদের এমন উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। কর্মচারীরা নিজেদের বেতনের টাকা দিয়ে যেভাবে চত্বরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে এসেছেন, তা অন্যদের জন্য অনুকরণীয়।" তিনি আরও যোগ করেন, "এই চমৎকার ধারাবাহিকতা যদি দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া যায়, তবে বর্তমান সরকারের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি' সফলভাবে বাস্তবায়ন করা অনেক সহজ হবে।"
এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীদের এই ক্ষুদ্র অবদান সমাজের অন্যান্য স্তরের মানুষকেও গাছ লাগাতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন