দৈনিক তরুন আলো

রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু এবং পৌর বিএনপির সেক্রেটারি গিয়াস উদ্দিন পলাশ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রামগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

সোমবার, ০৬ জুলাই ২০২৬

রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু এবং পৌর বিএনপির সেক্রেটারি গিয়াস উদ্দিন পলাশ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রামগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864