দৈনিক তরুন আলো

আমতলীতে মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা আহত ১১ জন

আমতলীতে মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ১১ জনকে বরিশালে পাঠানো হয়েছেআমতলী, বরগুনা বরগুনার আমতলী উপজেলার কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

আমতলীতে মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা আহত ১১ জন