আমতলীতে ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই নেই প্রধান শিক্ষক!
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০১টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান এবং শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলীর সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৭ হাজার ৩৪১ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে। বিভিন্ন প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে গিয়ে অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা বেগম বলেন, প্রতিদিন তিন থেকে চারটি ক্লাস নেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, সহকারী শিক্ষকের শূন্য পদে ইতিমধ্যে নতুন শিক্ষক যোগদান করেছেন। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন