দৈনিক তরুন আলো

রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শিক্ষার্থীর পিতা 

জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

   জানাগেছে, নিহত মেহেদী হাসান ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রাবাসের শিক্ষার্থী ছিল। 

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদী হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ লোকজন শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙচুর চালায়। পরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত বুধবার বিকেলে মেহেদীর মরদেহ বাহী ফ্রিজার ভ্যান থানার সামনে নিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মেহেদীর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে একই দিন ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করে বিবৃতি দেয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নান। বিবৃতিতে মেহেদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিচারের দাবিতে রামগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহত শিক্ষার্থীর পিতা হত্যার অভিযোগ এনে থানায় একটি মামলা করেছেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 শুক্রবার বেলা ১১টায় লক্ষ্মীপুর -১, রামগঞ্জ আসনের এমপি শাহাদাৎ হোসেন সেলিম নিহত মেহেদী হাসানের কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাঘফেরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান। 

পরে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস ও নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ২১ জুন ২০২৬

রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864