দৈনিক তরুন আলো

বাগমারা'য় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: (৫-লাখ) টাকা-অর্থদণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর বিগোপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে দণ্ড প্রদান এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ করে অকেজো করা হয়েছে।

জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে বাগমারা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে একজনকে দোষী সাব্যস্ত করে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা রহয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সেলিম আহমেদ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি এবং নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ২১ জুন ২০২৬

বাগমারা'য় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: (৫-লাখ) টাকা-অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর বিগোপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে দণ্ড প্রদান এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ করে অকেজো করা হয়েছে।

জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে বাগমারা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে একজনকে দোষী সাব্যস্ত করে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা রহয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সেলিম আহমেদ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি এবং নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864