যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ২৬টি শাড়ি এবং ৬৪৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন