দৈনিক তরুন আলো

সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ জুলাই ২০২৬) সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সমাবেশে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে জেলা পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কাজে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ জুলাই ২০২৬) সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সমাবেশে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে জেলা পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কাজে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864