দৈনিক তরুন আলো

‎যশোরে গাঁজাসহ প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩ কেজি গাঁজা, ২৪টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ১২ কেজি ফুসকা, ২৯০টি চকলেট এবং ৬২৮টি কসমেটিকস সামগ্রী।

‎বিজিবি জানায়, আটককৃত মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‎যশোরে গাঁজাসহ প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩ কেজি গাঁজা, ২৪টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ১২ কেজি ফুসকা, ২৯০টি চকলেট এবং ৬২৮টি কসমেটিকস সামগ্রী।

‎বিজিবি জানায়, আটককৃত মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864