যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি আজিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী,সেলিম রেজা তাজ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন