দৈনিক তরুন আলো

রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা কামরুল হাসান বিএসসি (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত কামরুল হাসান বিএসসি সাবেক রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।তিনি রামগঞ্জ থানার এফআইআর নং-১৫/১০৬, তারিখ ২২ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) ধারায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেফতার